ইন্টারনেট বিচ্ছিন্ন তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে : নাহিদ
শিগগিরই ইউনিয়ন পর্যায়ে আইএফটি জারি কলড্রপ বন্ধ ও বকেয়া আদায়ে কঠোর পদক্ষেপ ঢেলে সাজানো হবে বিটিআরসি কমিশন স্টেক হোল্ডার মিটিং করে ১০০ দিনের কর্মসূচি গ্রহণ ১৬৬৭টি পর্ণ ও ৫৬০টি জুয়ার ওয়েব সাইট বন্ধ ৫ কোটি টাকা বাজেট স্মরণ সভার নয় গণমাধ্যম কমিশন গঠনে স্টেক হোল্ডার বৈঠক স্থবিরতা কাটাতে ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন
বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া নিয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে গঠিত অনুসন্ধান কমিটি। এখন সেই প্রতিবেদন প্রস্তুত কমিটির সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মোঃ সামসুল আরেফিন এবং তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।
আইসিটি টেলিকম খাত নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা নাহিদ বলেছেন, একইসঙ্গে এই বিভাগের সকল প্রকল্পের মূল্যায়ন ও পর্যালোচনার কাজ চলছে। ডাক ও পার্সেল সেবা সহজী করণের জন্য অনলাইন বুকিং অ্যাপস প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে প্রত্যেক গ্রাহক নিজেই ঘরে বসে চিঠি ও পার্সেল বুকিং করতে পারবেন। সিটিডিআর এর মাধ্যমে ১৬৬৭টি পর্ণ ও ৫৬০টি জুয়ার ওয়েব সাইট বন্ধ করা হয়েছে। বন্যার সময় ৮টি ভি-স্যাট স্থাপন ও নেটওয়ার্ক সচল রাখতে বন্যাকবলিত এলাকায় মোবাইল অপরাটেরদের বিনামূল্যে জ্বালানী সরবরাহ করা হয়েছে। টেলিটকের সেবা সম্প্রসারণ করা হয়েছে। এছাড়াও প্রস্তাবিত ইউনিয়ন পর্যন্ত ফোর জি নেটওয়ার্ক সম্প্রচারের জন্য সকল প্রক্রিয়া শেষ করে শিগগিরই আইএফটি জারি করা হবে।
আইসিটি বিভাগে গত এক মাসের কাজ তুলে ধরে তিনি বলেন, আগে থেকে চলমান কিছু প্রশিক্ষণের কাজ করা হয়েছে। হাইটেক পার্কের নাম পরিবর্তন এবং সব প্রকল্পের দুর্নীতি তদন্ত করা হচ্ছে।

জুলাই হত্যার শহীদদের স্মরণে স্মরণসভাটি ১৪ তারিখে হবে না এবং তারিখ পরে ঠিক হবে উল্লেখ করে তিনি বলেছেন, বরাদ্দকৃত ৫ কোটি টাকা স্মরণ সভা নয় ; সারাদেশের শহীদদের পরিবারের আনা নেওয়া, থাকা খাওয়ার খরচের মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন আইসিটি, টেলিকম এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এজন্য খরচ কমও হতে পারে। এই ব্যয় সাজ সজ্জার ব্যয় নয়।
গামী ১০০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার জানিয়ে তিনি বলেছেন, এজন্য স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। এই কমিশষ গাণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইন প্রণয়নে কাজ করবে।
উপদেষ্টা আরো বলেছেন, বিগত সরকারের সময় সব প্রকল্প রিভিউ করতে কমিটি গঠন করা হয়েছে। আগের সরকারের সময় মন্ত্রণালয়ের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। এছাড়াও প্রশাসনে স্থবিরতা আছে। আমাদেরকে সবাই অসহযোগিতা করছে। নানা ধরনের আন্দোলন, দাবি দাওয়া আসছে আমাদের কাছে। তবে সেক্রেটারিয়েট ক্যু হওয়ার কোনো আশঙ্কা নেই। আমরা দ্রুত প্রশাসনের স্থবিরতা কাটিয়ে উঠবো।
এ সময় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মপরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার দক্ষ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতা এবং তাদের পরিবার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে।
দেশে প্রশাসনিক স্থবিরতা ও প্রশাসনের ক্যু’র কথাও বলা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, প্রশাসনে স্থবিরতা তো আছে। এটা আমরা লক্ষ্য করছি। আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি। এটা আমরা অস্বীকার করবো না।
তিনি বলেন, যেহেতু অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি আমাদের মোকাবিলা করতে হচ্ছে, তাই আমরা কোনো নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে নেই। ফলে আমাদের নানান দিক থেকে নানা সমস্যা আসছে। প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি-দাওয়া আসছে। সেগুলো আমাদের মোকাবিলা করতে হচ্ছে। শ্রমিক অসন্তোষ চলছে। আমরা প্রশাসন ঢেলে সাজাচ্ছি। আমরা আশা করছি, প্রশাসনে যে স্থবিরতা সেটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে। আমরা যে প্রস্তাবনা বা ১০০ দিনের কর্মসূচি দিচ্ছি, সব মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে, ১০০ দিনের মধ্যে যেন সেই কাজগুলো বাস্তবায়ন করা হয়। আশা করি সেক্রেটারিয়েট ক্যু বা এ ধরনের কোনো কিছুর সম্ভাবনা নেই। যে স্থবিরতা আছে, সেটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কলড্রপ সহনীয় মাত্রায় আনতে এবং টেলিকম খাতের বকেয়া আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন টেলিকম সচিব। অপরদিকে বাস্তবতার নিরিখে সার্কুলেশন প্রকাশ এবং বেতন-ভাতার ক্ষেত্রে ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব। অনলাইন নিবন্ধন বিষয়ে স্টেকহোল্ডার বৈঠকের মাধ্যমেই আইন ও নীতিমালা সংস্কারে কাজ করা হবে বলে জানান উপদেষ্টা নাহিদ। এছাড়াও অপর এক প্রশ্নের জবাবে বিটিআরসি’র নব নিযুক্ত চেয়ারম্যান কমিশনকে ঢেলে সাজাবেন বলেও জানান উপদেষ্টা।







